সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->যে দু’আ কবূল হয় না, তা থেকে পানাহ চাওয়া হাঃ-৫৫৩৯

উম্মে সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন নিজ ঘর হতে বের হতেন তখন বলতেনঃ আমি আল্লাহর নামে বের হচ্ছি। হে আমার রব! আমি পদস্খলন হওয়া থেকে, পথভ্রষ্টতা হতে, কারো উপর নির্যাতন করা এবং কারো দ্বারা নির্যাতিত হওয়া থেকে এবং আমি মূর্খতাসুলভ আচরণ থেকে এবং আমার উপর অন্যের মূর্খতাসুলভ আচরণ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।