সহিহ বুখারী অঃ->আযান বাব->ইমামের দাঁড়ানো পর্যন্ত মানুষের অপেক্ষা । হাঃ-৮৬৭

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন ফজরের সালাত শেষ করতেন তখন নারীরা চাদরে সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন। অন্ধকারের দরুন তখন তাঁদেরকে চেনা যেতো না।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->ফজরের সলাত প্রত্যুষে প্রথম ওয়াক্তে আদায় করা মুস্তাহাব যে সময়কে ‘তাগলীস্’ বলা হয় এবং তাতে কিরাআতের পরিমাণ হাঃ-১৩৪৩

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মুমিন মহিলারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে ফজরের সলাত আদায় করতেন এবং তা সর্বাঙ্গে কাপড় জড়িয়ে ঘরে ফিরতেন। (তখনও এরূপ অন্ধকার থাকত যে,) তাদেরকে কেউ চিনতে পারত না। (ই.ফা.১৩৩০, ই.সে.১৩৪২)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আবাসে অন্ধকারে ফজরের সালাত আদায় করা হাঃ-৫৪৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন সময় ফজরের সালাত আদায় করতেন যে, মহিলাগন চাদর আবৃত অবস্থায় বাড়ি ফিরে যেতেন অথচ অন্ধকারের কারনে তাদের চেনা যেত না।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত (নামায) বাব->ফজরের সলাতের ওয়াক্ত হাঃ-৬৬৯

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা মু'মিন মহিলারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ফজরের সালাত পড়তাম। অতঃপর তারা তাদের ঘরে ফিরে যেতেন এবং আবছা অন্ধকার থাকার দরুন তাদেরকে কেউ চিনতে পারতো না। [৬৬৭]