শাকাল ইব্ন হুমায়দ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বললামঃ ইয়া রাসূলুল্লাহ্! আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার দু’আ শিক্ষা দিন, আমি যা দ্বারা আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বললেনঃ তুমি বল, হে আল্লাহ্! আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। রাবী বলেনঃ আমি তা মুখস্থ করে নিয়েছি। সাঈদ (রাঃ) বলেনঃ হাদীসের ‘মনি’ শব্দের অর্থ- বীর্য।