সহিহ বুখারী অঃ->আযান বাব->ইমামের দাঁড়ানো পর্যন্ত মানুষের অপেক্ষা । হাঃ-৮৬৭

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন ফজরের সালাত শেষ করতেন তখন নারীরা চাদরে সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন। অন্ধকারের দরুন তখন তাঁদেরকে চেনা যেতো না।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->ফজরের সলাত প্রত্যুষে প্রথম ওয়াক্তে আদায় করা মুস্তাহাব যে সময়কে ‘তাগলীস্’ বলা হয় এবং তাতে কিরাআতের পরিমাণ হাঃ-১৩৪৫

’আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন সময় ফজরের সলাত আাদয় করতেন যে, সলাত শেষে মেয়েরা শরীরে চাদর জড়িয়ে ঘরে ফিরত। কিন্তু তখনও এরূপ অন্ধকার থাকত যে, তাদের কাউকে চেনা যেত না। আনসারী তার বর্ণিত হাদীসে (আরবী) শব্দের স্থানে (আরবী) উল্লেখ করেছেন। (ই.ফা.১৩৩২,ই.সে.১৩৪৪)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আবাসে অন্ধকারে ফজরের সালাত আদায় করা হাঃ-৫৪৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ মহিলাগন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে চাদর পরিহিত অবস্থায় ফজরের সালাত আদায় করে বাড়ি ফিরতেন আর অন্ধকারের কারনে তাঁদের কেউ চিনতে পারত না।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->মহিলারা সালাত শেষে কখন ফিরে যাবে? হাঃ-১৩৬২

আয়শা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মহিলারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে ফজরের সালাত আদায় করত। যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাম ফিরাতেন তখন তারা চাদর মুড়ি দেওয়া অবস্থায় ফিরে যেত। তাদেরকে অন্ধকারের দরুন চেনা যেত না।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->ফাজ্‌র সলাতের ওয়াক্ত হাঃ-৪২৩

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্‌র সলাত এমন সময় আদায় করতেন যে, মহিলারা সলাত আদায় করে গায়ে চাদর জড়িয়ে প্রত্যাবর্তন করত এবং অন্ধকারের কারণে তাদের চেনা যেত না। সহীহঃ বুখারী ও মুসলিম।