সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->চোখ ও কানের অপকারিতা হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৪৫৫

শাকাল ইব্‌ন হুমায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

একদা আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর নিকট উপস্থিত হয়ে বললামঃ হে আল্লাহ্‌র নবী! আমাকে এমন আশ্রয়ের দু’আ শিখিয়ে দিন, যা দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করতে পারি। তিনি আমার হাত ধরে বললেনঃ তুমি বল, আমি আমার কান, চোখ, জিহ্‌বা, অন্তর এবং বীর্যের অপকারিতা হতে আল্লাহ্‌র আশ্রয় চাচ্ছি। রাবী বলেনঃ আমি তা মুখস্থ করে নিলাম। সা’দ (রাঃ) বলেনঃ হাদীসের বর্ণিত ‘মনী’ অর্থ বীর্য।