সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->খুত্‌বার মাঝে ‘ইল্‌ম শিক্ষাদান সম্পর্কে। হাঃ-১৯১০

আবূ রিফা‘আহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌঁছলাম, তখন তিনি খুতবাহ দিচ্ছিলেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! এক আগন্তুক তার দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে। সে জানে না তার দ্বীন কি? বর্ণনাকারী বলেন, একটি চেয়ার আনা হল, মনে হয় এর পায়াগুলো ছিল লোহার। বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাতে বসে আল্লাহ তাঁকে যা শিখিয়েছেন তা আমাকে শিক্ষা দিতে লাগলেন, অতঃপর এসে তাঁর অবশিষ্ট খুতবাহ্ শেষ করেন। (ই.ফা. ১৮৯৫, ই.সে. ১৯০২)