সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->এক চপ্পলে দু’ ফিতা লাগান, কারও মতে এক ফিতা লাগানও বৈধ। হাঃ-৫৮৫৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর চপ্পলে দু’টো করে ফিতা ছিল।(আধুনিক প্রকাশনী- ৫৪৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৭)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->কাতান পোশাক পরিধানের ফাযীলাত হাঃ-৫৩৩৩

কাতাদাহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা আনাস ইবনু মালিক (রাঃ) - কে বললাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় পোশাক কি ছিল? তিনি বললেনঃ হিবারাহ্‌ নামক ইয়ামানী চাদর। (ই.ফা. ৫২৬৬, ই.সে. ৫২৭৯)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->কাতান পোশাক পরিধানের ফাযীলাত হাঃ-৫৩৩৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্ত্র ছিল হিবারাহ্‌ নামক ইয়ামানী চাদর। (ই.ফা. ৫২৬৭, ই.সে. ৫২৮০)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->গোসল না করে একাধিক স্ত্রীর নিকট গমন করা হাঃ-২৬৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই গোসলে সকল স্ত্রীর নিকট গমন করতেন।