সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->(হাজীদের) পানি পান করানোর ব্যবস্থাকারী ও অন্যান্যরা মিনার রাত্রিগুলিতে মক্কায় অবস্থান করতে পারে কি? হাঃ-১৭৪৪

ইব্‌নু 'উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তাকে অনুমতি দিলেন। (উপরোক্ত হাদীসের ন্যায় তবে এ হাদীসে পূর্বোক্ত হাদীসের শব্দ (আরবি) -এর স্থলে (আরবি) শব্দের উল্লেখ করা হয়েছে)। (১৬৩৪) (ইঃফাঃ ১৬৩১)


সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->খাইবার [৪৭]-এর যুদ্ধ হাঃ-৪২১৭

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। [৮৫৩] (আ. প্র ৩৮৯৬, ই.ফা. ৩৮৯৯)


সহিহ বুখারী অঃ->তালাক বাব->লি'আনকারীদ্বয়কে বিচ্ছিন্ন করে দেয়া। হাঃ-৫৩১৪

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক আনসার ও তার স্ত্রীকে লি'আন করান এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দেন। (আধুনিক প্রকাশনী- ৪৯২৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮১৮)


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->যে নারী অঙ্গ–প্রত্যঙ্গে উল্‌কি আঁকিয়ে নেয়। হাঃ-৫৯৪৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী এবং উল্‌কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন।(আধুনিক প্রকাশনী- ৫৫১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪১০)


সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ তোমরা আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না হাঃ-১২৯

ইবনু ‘উমার (রাঃ)-এর সুত্রে থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে ওয়াকিদ-এর সুত্রে শু’বার বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ১৩০; ই.সে. ১৩৪)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->কুবা মাসজিদের ফাযীলাত এবং তাতে সলাত আদায় ও তা যিয়ারাতের ফাযীলাত হাঃ-৩২৮২

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পদব্রজে বা বাহনে চড়ে কুবায় আসতেন। (ই.ফা. ৩২৫৭, ই.সে. ৩২৫৪)


সহিহ মুসলিম অঃ->বিবাহ বাব->শিগার বিবাহ হারাম ও তা বাতিল হাঃ-৩৩৫৮

ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিগার নিষিদ্ধ করেছেন। (ই.ফা. ৩৩৩২, ই.সে. ৩৩৩১)


সহিহ মুসলিম অঃ->সালাম বাব->সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ হাঃ-৫৭২৩

নাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ

নাফি’ (রহঃ) খবর দিয়েছেন যে, তিনি আবূ লুবাবাহ্‌ (রাঃ) -কে ইবনু ‘উমার (রাঃ) -এর নিকট (হাদীসের) সংবাদ দিতে শুনেছেন এ মর্মে যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গৃহের (ছোট-খাটো) সাপগুলো হত্যা করতে বারণ করেছেন। (ই.ফা. ৫৬৩৫, ই.সে. ৫৬৬৫)


সুনান নাসাঈ অঃ->মসজিদ বাব->মসজিদে নিদ্রা যাওয়া হাঃ-৭২২

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যামানায় শয়ন করতেন আর তখন তিনি ছিলেন অবিবাহিত যুবক, তাঁর স্ত্রী ছিল না।


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->মুসল্লীর সুতরা ব্যবহার করা হাঃ-৭৪৭

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেন : তিনি বর্শার ফলা পুঁতে তার দিকে মুখ করে সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৫০

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মিনায় সালাত দু’ রাকআত আদায় করেছি, আবূ বকর (রাঃ)-এর সাথে এবং উমর (রাঃ)-এর সাথেও সালাত দু’ রাকআত আদায় করেছি।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->যানবাহনের উপর বিত্‌রের সালাত আদায় করা হাঃ-১৬৮৬

ইব্‌ন উমর (রহঃ) থেকে বর্নিতঃ

রাসুলুলাহ্‌ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো যানবাহনের উপরও বিত্‌রের সালাত আদায় করে নিতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে মুয়াবিয়া ইব্‌ন সাল্লাম ও আলী ইবনুল মুবারক (রহঃ)-এর বর্ণনার বিভিন্নতা হাঃ-২২৭৩

আবূ উমাইয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি এক সফর থেকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে আসলেন এরপর উক্তরূপ বর্ণনা করেছেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->এ ব্যাপারে নিষেধাজ্ঞা হাঃ-২৮৪৩

আবান ইবন উসমান (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি মুহরিমকে বিবাহ করতে, বিবাহ দিতে, বা বিবাহের পয়গাম পাঠাতে নিষেধ করেছেন।