সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ হাঃ-৫৪৩৯

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (রাহ্মাতের) ফেরেশ্তারা সে সফরকারী দলের সঙ্গে অবস্থান করেন না, যাতে কোন কুকুর বা ঘণ্টা থাকে। (ই.ফা. ৫৩৬৪, ই.সে. ৫৩৮৩)


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->ঘন্টা হাঃ-৫২২০

আবূ বকর ইব্‌ন মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌র সাথে ছিলাম। তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি তাঁর পিতার সুত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, যে কাফেলার সাথে ঘন্টা থাকে, ফেরেশতা তাদের সাথে থাকে না।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->ঘন্টা হাঃ-৫২২২

উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: যে ঘরে জুলজুল বা ঘন্টা থাকে, ঐ ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আর ফেরেশতা ঐ সকল কাফেলার সাথেও থাকে না, যাদের মধ্যে ঘন্টা থাকে।