সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মহিলাদের রেশমী বস্ত্র ও সোনা ব্যবহার হাঃ-৩৫৯৫

আলী বিন আবূ তালিব (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বাম হাতে কিছু রেশমী বস্ত্র এবং ডান হাতে কিছু সোনা নিলেন এবং সেগুলো সহ তাঁর দু’হাত উপরে তুলে বলেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টির ব্যবহার হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল। তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম হাঃ-৫১৪৫

আলী ইব্‌ন আবু তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান হাতে কিছু রেশমী কাপড় এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম হাঃ-৫১৪৬

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিছু রেশমী কাপড় তাঁর ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তাঁর বাম হাতে নিলেন। তারপর বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম।