সহিহ মুসলিম অঃ->শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার বাব->মিশ্‌ক (আম্বর) ব্যবহার, এটিই শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়া প্রসঙ্গে হাঃ-৫৭৭৫

আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বানী ইসরাঈলের এক নারীর কথা বর্ণনা করলেন যে, তার আংটিটি মিশ্‌ক ভরাট করে রেখেছিল। (এ বিষয়ে তিনি বললেন) আর মিশ্‌ক হলো সর্বোত্তম সুগন্ধি। (ই.ফা. ৫৬৮৬, ই.সে. ৫৭১৭)