জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->নারী-পুরুষের সুগন্ধি ব্যবহার প্রসঙ্গে হাঃ-২৭৮৭

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে এবং নারীর সুগন্ধ এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকে। সহীহ : মিশকাত (৪৪৪৩), মুখতাসার শামা-য়িল (১৮৮), আর-রাদ্দু আলাল কিত্তানী পৃঃ (১১)


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->নর ও নারীর সুগন্ধির মধ্যে পার্থ্যক্য হাঃ-৫১১৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিন বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: পুরুষদের সুগন্ধি হলো যার সুগন্ধি স্পষ্ট কিন্তু রঙ চাপা, আর নারীদের সুগন্ধি হলো যার রঙ স্পষ্ট কিন্তু গন্ধ চাপা।