সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মেহেদির খেজাব হাঃ-৩৬২২

আবু যার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পারো তার মধ্যে মেহেদী ও কাতাম হলো সর্বোত্তম। তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->খিযাব লাগানোর অনুমতি হাঃ-৫০৭২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদী ও নাসারা খিযাব লাগায় না, তোমরা তাদের বিরোধীতায় খিযাব লাগাবে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৭৮

আবূ যর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক তার মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৮১

আবদুল্লাহ ইব্‌ন বুরায়দা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।