সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মেহেদির খেজাব হাঃ-৩৬২২

আবু যার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পারো তার মধ্যে মেহেদী ও কাতাম হলো সর্বোত্তম। তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৭৯

আবূ যর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ তোমরা যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, এর মধ্যে মেহেদী এবং কাতাম উত্তম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৮০

আবূ যর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যত কিছু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে উত্তম হল মেহেদী এবং কাতাম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৮১

আবদুল্লাহ ইব্‌ন বুরায়দা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম সর্বোত্তম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগানো হাঃ-৫০৮২

আবদুল্লাহ ইব্‌ন বুরায়দা (রহঃ) থেকে বর্নিতঃ

তার নিকট সংবাদ পোঁছেছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যা দ্বারা তোমরা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাতাম উত্তম।