সুনানে আবু দাউদ অঃ->অপরাধ ও তার শাস্তি বাব->যুদ্ধের সময় চুরি করলে হাত কাটা প্রসঙ্গে হাঃ-৪৪০৮

জুনাদাহ ইবনু আবূ উমাইয়্যাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা বুসর ইবনু আরত্বাত (রাঃ)-এর সাথে নৌযুদ্ধে ছিলাম। এ সময় মিসদার নামক এক চোরকে ধরে তার নিকট হাযির করা হলো। সে একটি উষ্ট্রী চুরি করেছিলো। তিনি বললেন, আমি রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি: সফরে হাত কাটা যাবে না। অন্যথায় আমি অবশ্যই এর হাত কেটে দিতাম।