সুনান নাসাঈ অঃ->চোরের হাত কাটা বাব->যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য হাঃ-৪৯১৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একটি ঢালের মুল্য অর্থাৎ এক দীনারের তিনভাগের একভাগ বা অর্ধ দীনার কিংবা এর অধিক না হলে চোরের হাত কাটা যাবে না।


সুনান নাসাঈ অঃ->চোরের হাত কাটা বাব->এই হাদীসে ‘আমর (রহঃ) থেকে বর্ণনাকারী আবূ বকর ইবন মুহাম্মদ ও আব্দুল্লাহ ইবন আবূ বকর (রহঃ)-এর বর্ণনাগত পার্থক্য হাঃ-৪৯৩৭

আয়শা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ ঢালের জন্য অথবা এর মুল্যের কমে হাত কাটা যাবে না।


সুনান নাসাঈ অঃ->চোরের হাত কাটা বাব->এই হাদীসে ‘আমর (রহঃ) থেকে বর্ণনাকারী আবূ বকর ইবন মুহাম্মদ ও আব্দুল্লাহ ইবন আবূ বকর (রহঃ)-এর বর্ণনাগত পার্থক্য হাঃ-৪৯৪৮

আয়মন ইবন উম্মে আয়মন (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ঢালের মুল্য ব্যতীত হাত কাটা যাবে না। আর তখন এর মূল্য ছিল এক দীনার।


সুনান নাসাঈ অঃ->চোরের হাত কাটা বাব->ফল গাছে থাকতে চুরি হওয়া হাঃ-৪৯৫৭

আমর ইবন শুআয়ব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)– কে জিজ্ঞাসা করা হলো, কি পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে ? তিনি বললেনঃ যে ফল গাছে ঝুলছে, ঐ ফল চুরি হলে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খোলায় এনে রাখা হয়, আর সেখান হতে এ পরিমান ফল চুরি হয় যার মূল্য ঢালের মুল্যের সমান, তখন হাত কাটা যাবে। এভাবে যে জন্তু পাহারের চরনভূমিতে চরে, তাতে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খোয়াড়ে তোলা হয়, তখন চুরি করলে এবং তার মূল্য ঢালের মূল্যের সমপরিমাণ হলে হাত কাটা যাবে।