সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্‌ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন হাঃ-১৫০৩

'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সওয়ারী যে দিকেই মুখ করে চলুক না কেন রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওয়ারীর উপর বসে নাফ্‌ল সলাত আদায় করতেন এবং সওয়ারীর উপরেই বিত্‌র সলাত আদায় করতেন। তবে তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওয়ারীর উপর ফরয সলাত আদায় করতেন না। (ই.ফা. ১৪৮৮, ই.সে. ১৪৯৬)


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->যে অবস্থায় কিবলা ছাড়া অন্যদিকে মুখ করা বৈধ হাঃ-৭৪৪

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সওয়ারী তাঁকে নিয়ে যেদিকে মুখ করতো সেদিকে ফিরেই তিনি সালাত আদায় করতেন। তারপর বিতর আদায় করতেন কিন্তু তিনি এর ওপর ফরয সালাত আদায় করতেন না।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->ইহ্’রামের সময় তাল্‌বীদ করা। [১] হাঃ-২৬৮৩

সালিম (রহঃ)-এর পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি, তিনি (মাথায়) ‘তালবীদ’ করা অবস্থায় তালবিয়া পাঠ করছেন।


সুনানে আবু দাউদ অঃ->সফরকালীন সালাত বাব->বাহনের উপর নাফ্ল ও বিতর সলাত আদায় হাঃ-১২২৪

সালিম (রহঃ) হতে তার পিতার সূত্রে থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জন্তুযানে আরোহিত অবস্থায় যেকোন দিকে মুখ করে নাফ্‌ল সলাত আদায় করতেন। তিনি বাহনের উপর বিতর সলাতও আদায় করতেন, অবশ্য ফরয সলাত আদায় করতেন না। সহীহঃ মুসলিম। বুখারী তা’লীক্বভাবে।