সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->একজনের অপরাধে অন্যজনকে দায়ী করা হাঃ-৪৮৩৪

সালাবা ইব্‌ন যাহদাম থেকে বর্নিতঃ

য়ারবু গোত্রের এক ব্যক্তির বর্ণনা করেন, তিনি বলেন, একদা সালাবা গোত্রের একদল লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়। তখন তিনি ভাষণ দিচ্ছিলেন। এ অবস্থায় এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলু্ল্লাহ্ ! এরা বনূ সালাবা ইব্‌ন য়ারবু-এর লোক, যারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীদের একজনকে হত্যা করেছে। একথা শুনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কেউ কারোর অপরাধে অপরাধী হবে না।

সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->একজনের অপরাধে অন্যজনকে দায়ী করা হাঃ-৪৮৩৫

সালাবা ইব্‌ন যাহদাম য়ারবু গোত্রের এক ব্যক্তির বর্ণনা করেন, থেকে বর্নিতঃ

একদা সালাবা গোত্রের একদল লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়। তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ্! এরা বনূ সালাবা ইব্‌ন য়ারবু-এর লোক, যারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীদের একজনকে হত্যা করেছিল। একথা শুনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কেউ কারো অপরাধে অপরাধী হবে না।

সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->একজনের অপরাধে অন্যজনকে দায়ী করা হাঃ-৪৮৩৬

আসওয়াদ ইব্‌ন হিলাল (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি সালাবা ইব্‌ন য়ারবু গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তাদের কিছু লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একজন সাথীকে হত্যা করেছিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওই যে, বনূ সালাবা, যারা অমুককে হত্যা করেছিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ একজনের অপরাধে অন্যজন অপরাধী হবে না। শু‘বা বলেন, অর্থাৎ একজনের কারণে অন্যজনকে ধরা হবে না।

সুনানে ইবনে মাজাহ অঃ->রক্তপণ বাব->একজনের অপরাধে অপরজনকে অপরাধী সাব্যস্ত করা যাবে না হাঃ-২৬৭২

উসামাহ বিন শরীক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একজনের অপরাধের জন্য অপরজনকে দায়বদ্ধ করা যাবে না। [২৬৭২]