সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব হাঃ-৩০০৩

সা‘ঈদ ইবনু যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি (মুযদালিফায়) মাগরিব ও ‘ইশার সলাত এক ইক্বামাতে একই সাথে আদায় করেছেন। এরপর তিনি ইবনু ‘উমার (রাঃ) সম্পর্কে বলেছেন যে, তিনিও অনুরূপভাবে সলাত আদায় করেছেন। আর ইবনু ‘উমার (রাঃ) বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অনুরূপ করেছেন। (ই.ফা. ২৯৭৮, ই.সে. ২৯৭৫)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব হাঃ-৩০০৫

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (মুযদালিফায়) মাগরিব ও ‘ইশার সলাত একত্রে (একই সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন নিয়্যাতে) আদায় করেছেন। তিনি এক ইক্বামাতেই মাগরিবের সলাত তিন রাক‘আত এবং ‘ইশার সলাত দু’রাক‘আত আদায় করেছেন। (ই.ফা. ২৯৮০, ই.সে. ২৯৭৭)


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সফরে ইশার সালাত হাঃ-৪৮৩

হাকাম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : সাঈদ ইব্‌ন জুবায়র (রাঃ) আমাদেরকে সঙ্গে নিয়ে মুযদালিফায় মাগরিবের তিন রাক‘আত এবং ইশার দুই রাক‘আত সালাত আদায় করেন। এরপর বলেন, আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) এরূপ করেছেন এবং তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –ও এরূপ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সফরে ইশার সালাত হাঃ-৪৮৪

সাঈদ ইব্‌ন জুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)-কে মুযদালিফায় মাগরিবের তিন রাক‘আত এবং ইশার দুই রাক‘আত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে এখানে এরূপ করতে দেখেছি।


সুনান নাসাঈ অঃ->আযান বাব->যে ব্যক্তি দুই ওয়াক্ত সালাত একত্রে প্রথম সালাতের সময় আতিবাহিত হওয়ার পর পড়বে, তার আযান হাঃ-৬৫৭

সাঈদ ইব্‌ন জুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমরা আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) এর সঙ্গে মুযদালিফায় ছিলাম। যখন আযান ও ইকামত দেয়া হয়, তখন তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করেন।তারপর তিনি বলেন : (আবার) সালাত আদায় কর এবং তিনি আমাদের নিয়ে ইশার দুই রাক’আত সালাত আদায় করেন। আমি জিজ্ঞাসা করলাম, এ কোন সালাত ? তিনি বললেন : আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সঙ্গে এস্থানে এরূপেই সালাত আদায় করেছি।


সুনান নাসাঈ অঃ->আযান বাব->যে ব্যক্তি দুই ওয়াক্ত সালাত একত্রে পড়বে তার ইকামত হাঃ-৬৫৮

সাঈদ ইব্‌ন জুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি মুযদালিফায় এক ইকামতের সাথে মাগরিব ও ইশার সালাত আদায় করেন এবং আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনিও এরূপ করেছেন এবং আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ও এরূপ করেছেন।


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মুযদালিফায় সলাত আদায় হাঃ-১৯৩২

সালামাহ ইবনু কুহাইল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি সাঈদ ইবনু জুবাইর (রহঃ)-কে দেখেছি, তিনি মুযদালিফায় ইক্বামাত দিয়ে মাগরিবের তিন রাক‘আত এবং ‘ইশার দুই রাক‘আত সলাত আদায় করেছেন। অতঃপর তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাঃ)-কে এ স্থানে এমনটি করতে দেখেছি। আর তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এখানে এরূপ করতে দেখেছি। [১৯৩২] সহীহ। তবে এতে শুযুয বিদ্যমান। যা ১৯৩১ নং হাদীসে উল্লেখ রয়েছে।