সুনান নাসাঈ অঃ->কাসামাহ বাব->খালিদ হায্যা (রহঃ) থেকে বর্ণনাকারীদের পার্থক্য হাঃ-৪৭৯৮

ইয়াযীদ খালিদ থেকে, তিনি কাসিম ইব্‌ন রবী‘আ থেকে এবং তিনি ইয়াকূব ইব্‌ন আওস (রহঃ) থেকে থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একজন সাহাবী তাঁকে বলেছেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের দিন যখন মক্কায় প্রবেশ করেন, তখন তিনি বলেনঃ শুনে রাখো, যে ব্যক্তি এমন ভুলক্রমে হত্যার শিকার যা ইচ্ছাকৃত হত্যা সদৃশ, অর্থাৎ বেত্রাঘাত বা লাঠির আঘাতে নিহত ব্যক্তির দিয়াত একশত উট, এর চল্লিশটি এমন হবে, যাদের পেটে বাচ্চা থাকবে।