সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সফর অবস্থায় আসরের সালাত হাঃ-৪৭৮

নাওফাল ইব্‌ন মুআবিয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছেন যে, যে ব্যক্তির আসরের সালাত ‘ফওত’ হলো. তার পরিজন ও ধন-সম্পদ যেন ছিনতাই হয়ে গেল। এ হাদীসের বর্ণনাকারী ইরাক ইব্‌ন মালিক বলেন, আমাকে আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাযা হলো, তার পরিজন ও ধন-সম্পদ যেন লুট হয়ে গেল।