সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সফর অবস্থায় আসরের সালাত হাঃ-৪৭৯

নাওফাল ইব্‌ন মুআবিয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি যে, সালাতের মধ্যে এমন সালাত রয়েছে যদি কারো থেকে তা ফওত হয়, তাহলে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ যেন লুট হয়ে গেল। আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে (এ সম্পর্কে) বলতে শুনেছি, তা হচ্ছে আসরের সালাত।