সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->চুক্তি পুর্ণ করা এবং এর মর্যাদা রক্ষা করা হাঃ-২৭৬০

আবু বাকরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যাক্তি আকারণে কোন চুক্তিবদ্ধ ব্যাক্তিকে হত্যা করবে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন।