সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->'বাদানায়' (কুরবানীর উটে) আরোহণ করা হাঃ-২৮০০

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে দেখলেন যে, সে তার 'বাদানা (কুরবানীর উট) হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বললেনঃ এতে আরোহণ কর। সে বললো এ-তো 'বাদানা' (কুরবানীর উট)। তিনি আবার বললেনঃ এতে আরোহণ কর। তিনি চতুর্থবারে বললেনঃ তুমি এতে আরোহণ কর। দুর্ভোগ তোমার জন্য!