সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দিলো তার গুনাহ। হাঃ-৫৫৩

আবূ মালীহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা (রাঃ) এর সঙ্গে ছিলাম। দিনটি ছিলো মেঘলা। তাই বুরাইদাহ (রাঃ) বলেন, শীঘ্র ‘আসরের সালাত আদায় করে নাও। কারণ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দেয় তার ‘আমাল বিনষ্ট হয়ে যায়।


সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->মেঘলা দিনে জলদি সালাত আদায় করা। হাঃ-৫৯৪

আবূ মালীহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক মেঘলা দিনে আমরা বুরাইদা (রাঃ) -এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, শীঘ্র সালাত আদায় করে নাও। কেননা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত আমাল বিনষ্ট হয়ে যায়।