সহিহ বুখারী অঃ->ক্রীতদাস আযাদ করা বাব->ক্রীতদাসের অভিভাবকত্ব বিক্রয় বা দান করা। হাঃ-২৫৩৫

ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্রীতদাসের অভিভাবকত্ব বিক্রি করতে এবং তা দান করতে নিষেধ করেছেন।


সহিহ বুখারী অঃ->উত্তরাধিকার বাব->যে গোলাম তার মনিবদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে তার পাপ। হাঃ-৬৭৫৬

ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ওয়ালা (গোলামের পরিত্যক্ত সম্পদের মালিকানা) বিক্রয় এবং হেবা করতে নিষেধ করেছেন। (আধুনিক প্রকাশনী- ৬২৮৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩০০)


সহিহ মুসলিম অঃ->দাসমুক্তি বাব->ওয়ালা (আযাদ করা দাসের স্বত্বাধিকার) বিক্রি কিংবা হেবা করা নিষিদ্ধ হাঃ-৩৬৮০

ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্নিতঃ

যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ওয়ালা’ বিক্রি করা এবং তা হেবা (দান বা will) করা নিষিদ্ধ করেছেন। ইব্‌রাহীম (রহঃ) বলেছেন, আমি মুসলিম ইবনুল হাজ্জাজ (রহঃ)- কে বলতে শুনেছি যে, এ হাদীসের ব্যাপারে সকল মানুষ ‘আবদুল্লাহ ইবনু দীনারের পৌষ্য।” (ই.ফা. ৩৬৪৬, ই.সে. ৩৬৪৬)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->সূর্যোদয়ের সময় সালাত আদায় করা নিষিদ্ধ হাঃ-৫৬৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্যোদয়ের এবং সূর্যাস্তের সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। [১]


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->দুই খুতবার মাঝে বসার দ্বারা বিরতি করা হাঃ-১৪১৬

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুইটি খুতবা দিতেন দাঁড়ানো অবস্থায় এবং উভয়ের মাঝে বসার দ্বারা বিরতি করতেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->তালবিয়ায় করণীয় হাঃ-২৭৫৬

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হজ্জ সম্বন্ধে বলেনঃ যখন তিনি যুলহুলায়ফায় আগমন করেন, তখন তিনি সালাত আদায় করেন এবং বায়দায় আসা পর্যন্ত নীরব থাকেন।