সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় হাঃ-৩৯৬৮

ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি খাইবারের যুদ্ধের দিনে বার দীনার এর বিনিময়ে একটি হার ক্রয় করি। তাতে স্বর্ণ ও পুতি ছিল। এরপর আমি তা আলাদা করলাম এবং বার দীনারের চেয়ে অধিক পেলাম। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকটে বিষয়টি আমি উল্লেখ করলাম। তিনি বললেন, আলাদা না করে বিক্রি করা যাবে না। (ই. ফা. ৩৯৩১, ই. সে. ৩৯৩০)


সুনানে আবু দাউদ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->তরবারির বাট দিরহামের বিনিময়ে ক্রয়-বিক্রয় হাঃ-৩৩৫২

ফাদালাহ ইবনু ‘উবাইদ (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, খায়বার বিজয়ের দিন আমি বারো দীনারে একটি মালা ক্রয় করি। তাতে স্বর্ণ-দানা ও পুঁতি ছিল। আমি স্বর্ণ দানাগুলো পৃথক করে দেখি, তা পরিমাণে বারো দীনারের চেয়েও বেশি। বিষটি আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে জানালে তিনি বলেনঃ উভয় প্রকারের দানা পৃথক করার পূর্বে ক্রয়-বিক্রয় করা জায়িয নয়। সহীহঃ এর পূর্বেরটি দেখুন।


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->স্বর্ণ ও পুঁতির দানা খচিত মালা কেনা প্রসঙ্গে হাঃ-১২৫৫

ফাযালা ইবনু উবাইদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি খাইবারের যুদ্ধের সময় বার দীনারে একটি মালা ক্রয় করলাম। এতে স্বর্ণ ও পুঁতির দানা মিশানো ছিল। আমি এগুলোকে আলাদা করে বার দীনারের বেশি পরিমাণ স্বর্ণ পেলাম। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এটা উল্লেখ করলে তিনি বললেনঃ তা বিক্রয় করা যাবে না যতক্ষণ না তা আলাদা করা হবে। সহীহ্‌, বেচা-কেনার হাদীস, মুসলিম