সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->মেশানো (ভালমন্দ) খেজুর বিক্রি করা। হাঃ-২০৮০

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের মিশ্রিত খেজুর দেয়া হতো, আমরা তা দু’ সা’-এর পরিবর্তে এক সা’ বিক্রি করতাম। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এক সা’-এর পরিবর্তে দু’সা’ এবং এক দিরহামের পরিবর্তে দু’দিরহাম বিক্রি করবে না।


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় হাঃ-৩৯৭৭

আবু সা’ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর আমলে মিশ্রিত খেজুর আমাদের দেয়া হত আর তা হচ্ছে মিশ্রিত খেজুর। আমরা এর দু’ সা’ এক সা’র বিনিময়ে বিক্রি করে দিতাম। এ সংবাদ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট পৌঁছালো। তিনি বলেন, দু’ সা’ খেজুর এক সা’র বিনিময়ে, দু’ সা’ গম এক সা’র বিনিময়ে এবং দু’ দিরহাম এক দিরহামের বিনিময়ে বিক্রি করা চলবে না। (ই. ফা. ৩৯৪০, ই. সে. ৩৯৩৯)