সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->শুস্ক খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রয় হাঃ-৪৫৩২

সালিম (রহঃ) তাঁর পিতার মাধ্যমে থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন শুস্ক খেজুরের বিনিময়ে (গাছের) খেজুর ফল বিক্রী করতে। ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, যায়দ ইবন সাবিত (রাঃ) বলেছেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরায়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন।