সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম হাঃ-৩৭২০

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদেরকে এমনটি নিষেধ করা হয়েছে, গ্রামের লোকের পক্ষ হয়ে শহরের লোকেরা যেন বিক্রয় না করে, সে ভাই বা পিতাই হোক না কেন। (ই.ফা. ৩৬৮৬,ই.সে. ৩৬৮৬)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম হাঃ-৩৭২১

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদেরকে নিষেধ করা হয়েছে যে, শহরের লোক যেন গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় না করে। (ই.ফা. ৩৬৮৭, ই.সে. ৩৬৮৭)