সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->পুরুষাঙ্গ স্পর্শ করলে উযু করা প্রসঙ্গে হাঃ-১৮১

আবদুল্লাহ ইবনু আবূ বাকর থেকে বর্নিতঃ

তিনি ‘উরওয়াহ (রহঃ)-কে বলতে শুনেছেন, আমি মারওয়ান ইবনু হাকামের নিকট গিয়ে উযু নষ্ট হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করলাম। মারওয়ান বললেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও (উযু করতে হবে)। ‘উরওয়াহ বললেন আমি এই বিষয়ে অবহিত নই। মারওয়ান বললেন, ‘বুসরাহ বিনতু সাফওয়ান (রাঃ) আমাকে জানালেন যে, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছেনঃ কেউ নিজের পুরুষাঙ্গ স্পর্শ করলে যেন উযু করে।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->যৌনাংগ স্পর্শ করলে ওযূ থাকবে কিনা হাঃ-৮২

বুসরা বিনতু সাফওয়ান (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি (ওযূ করার পর) নিজের যৌনাংগ স্পর্শ করেছে, সে যেন আবার ওযূ না করা পর্যন্ত নামায না আদায় করে। সহীহ্‌। ইবনু মাজাহ-(৪৭৯)।