সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->পিতা সন্তানের সম্পদ ভোগ করতে পারে হাঃ-৩৫২৮

উমারাহ ইবনু উমাইর (রহঃ) তার ফুফুর সূত্র থেকে বর্নিতঃ

তিনি ‘আয়িশাহ (রাঃ) -কে জিজ্ঞেস করলেন, আমার প্রতিপালনে একটি ইয়াতীম রয়েছে। আমি কি তার মাল থেকে খেতে পারি? তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তির নিজ হাতের উপার্জিত খাদ্য সর্বোত্তম খাদ্য। তার সন্তানও তার উপার্জন বিশেষ। সহীহঃ ইবনু মাজাহ (২১৩৭)।