সহিহ মুসলিম অঃ->কুরবানী বাব->ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা হাঃ-৪৯৯৬

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন দিনের উপরে কুরবানীর গোশ্‌ত আহার করতে বারণ করেছেন। সালিম (রহঃ) বলেন, এজন্য ইবনু ‘উমার (রাঃ) তিনদিনের উপর কুরবানীর গোশ্‌ত খেতেন না। ইবনু আবূ ‘উমার ‘তিনদিনের পর’ কথাটি বর্ণনা করেন। (ই.ফা. ৪৯৪১, ই.সে. ৪৯৪৬)


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর পরে ইমামের সালাত আদায় করা হাঃ-১৪২৮

সালিমের পিতা (ইব্‌ন উমর) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর পরে তাঁর ঘরে দু’রাক’আত সালাত আদায় করতেন।