সহিহ বুখারী অঃ->কুরবানী বাব->ঈদগাহে নহর ও কুরবানী করা। হাঃ-৫৫৫২

ইবনু 'উমর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহে যবহ্‌ করতেন ও নহর করতেন।(আধুনিক প্রকাশনী- ৫১৪৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৪১)


সুনান নাসাঈ অঃ->উভয় ঈদের সালাত বাব->ঈদের দিন ইমামের যবেহ করা এবং যবেহ করা পশুর সংখ্যা হাঃ-১৫৮৯

নাফি (রাঃ) থেকে বর্নিতঃ

আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহে যবেহ অথবা নহর করতেন।