সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা প্রসঙ্গে মূসা ইবন তালহা (রহঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য হাঃ-২৪২৭

ইবনুল হাওতাকিয়্যা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার পিতা বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এক বেদুঈন ব্যক্তি আসল, তার সাথে একটি ভুনা খরগোশ এবং কিছু রুটি ছিল। সে তা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে রাখল এবং বলল যে, আমি তাকে রক্তস্রাব অবস্থায় পেয়েছি। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় সাহাবীগণকে বললেনঃ এটা ক্ষতিকর নয়, অতএব তোমরা খাও এবং বেদুঈন ব্যক্তিটিকে বললেন, তুমিও খাও। সে বলল, আমি সাওম (রোযা) পালন করছি। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞাসা করলেনঃ এটা কিসের সাওম (রোযা)? সে বলল, মাসের তিন দিনের সাওম (রোযা)। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তুমি সাওম (রোযা) পালন করই তবে উজ্জ্বল আলোময় দিনগুলোয় সাওম (রোযা) পালন কর অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা প্রসঙ্গে মূসা ইবন তালহা (রহঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য হাঃ-২৪২৮

মূসা ইবন তালহা (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে একটি খরগোশ নিয়ে আসল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তখন বাহক বলল যে, আমি এর সাথে রক্ত দেখেছি তারপর রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজ হাত গুটিয়ে নিলেন এবং সাহাবীদের নির্দেশ দিলেন যে, তোমর খাও, উপস্থিত সাহাবীদের মধ্যে একজন পাশে বসা ছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন তোমার কি হল? সে বলল যে, আমি সাওম (রোযা) পালন করছি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, তুমি আইয়ামে বীযের তিন দিনের সাওম (রোযা) কখনো পরিত্যাগ করবে না অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের সাওম (রোযা)।