সালিম ইবনু ‘আবদুল্লাহ তাঁর পিত থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি জীবজন্তু পাহারার কুকুর বা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে তার ‘আমাল থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে। ‘আবদুল্লাহ (রহঃ) বলেন, আবূ হুরায়রা্ (রাঃ) বলেছেন, “ কিংবা ক্ষেত পাহারার কুকুর।” (ই. ফা. ৩৮৮১, ই. সে. ৩৮৮০)
সালিম (রহঃ) তাঁর পিতার সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ
যে ব্যক্তি শিকারী কুকুর অথবা গৃহপালিত পশু পাহারার কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে প্রতিদিন তার ‘আমাল থেকে দু’কীরাত করে কমতে থাকবে। সালিম (রহঃ) বলেন, আবু হুরায়রা্ (রাঃ) বলতেন- “ কিংবা ক্ষেত পাহারার কুকুর।” আর তিনি ক্ষেত খামারের মালিক ছিলেন। (ই. ফা. ৩৮৮২, ই. সে. ৩৮৮১)
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ
তিনি বলেছেন, শিকার কিংবা জীবজন্তু পাহারার প্রয়োজন ছাড়া যে ব্যক্তি কুকুর পালন করে, প্রতিদিন তার সাওয়াব থেকে দু’কীরাত করে কমতে থাকে। আর আবূ তাহিরের বর্ণনায় “ ক্ষেত পাহারার জন্যে” কথাটি নেই। (ই. ফা. ৩৮৮৫, ই. সে. ৩৮৮৪)