‘আবদুল্লাহ ইবনু ‘উকাইম (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি যখন যু্বক, তখন জুহাইনাহ গোত্রের এলাকায় অবস্থানকালে আমাদেরকে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি পত্র পাঠ করে শুনানো হয়। তাতে ছিলঃ “তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশিতন্ত দ্বারা উপকৃত গ্রহণ করো না।”