আব্দুল্লাহ বিন উকায়ম (রাঃ), থেকে বর্নিতঃ
আমাদের নিকট এই মর্মে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নির্দেশনামা এলোঃ তোমরা মৃতজীবের চামড়া ও শিরা কোন কাজে ব্যবহার করো না। তাহকীক আলবানীঃ সহীহ।
আবদুল্লাহ ইবনু উকাইম (রহঃ থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমাদের নিকট রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পত্র আসে এই মর্মেঃ মৃত প্রাণীর চামড়া এবং তন্তু তোমরা কোন কাজে লাগাবে না। সহীহ্, ইবনু মা-জাহ (৩৬১৩)
আবদুল্লাহ ইব্ন উকায়ম (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুহায়না গোত্রের লোকদেরকে লিখেন যে, তোমরা মৃত জন্তুর চামড়া ও হাড় দ্বারা উপকৃত হবে না। আবূ আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেনঃ মৃত পশুর চামড়া দাবাগত করা সম্পর্কে হযরত মায়মূনা (রাঃ) থেকে ইব্ন আব্বাস (রাঃ) যে হাদীস বর্ণনা করেছেন, সেটাই বিশুদ্ধতম।