ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
মাইমূনাহ্ (রাঃ) তাঁকে জানান যে, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন এক স্ত্রীর একটি পালিত বকরী ছিল। সেটি মারা গেল। তখন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা কেন চামড়া খুলে নিচ্ছ না সেটা দিয়ে উপকৃত হতে! (ই.ফা. ৬৯৫, ই.সে. ৭১০)