সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->ফারা‘ -এর ব্যাখ্যা হাঃ-৪২৩২

নুবায়শা হুযালী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ এক ব্যক্তি বললোঃ ইয়া রাসুলাল্লাহ্‌! আমরা জাহিলী যুগে ‘আতীরা করতাম, এখন আপনি আমাদেরকে কি আদেশ করেন? তিনি বললেনঃ যে মাসেই হোক, আল্লাহ্‌র জন্য যবেহ কর এবং আল্লাহ্‌র জন্য নেককাজ করো এবং লোকদেরকে খাদ্য দান করো।