ইয়ালা ইব্ন উমাইয়া (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ মক্কা বিজয়ের দিন আমি আমার পিতা উমাইয়াকে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট নিয়ে আসলাম এবং বললাম ইয়া রাসুলাল্লাহ্! আমার পিতা থেকে হিজরত করার উপর বায়‘য়াত গ্রহন করুন। তিনি বললেনঃ আমি তার থেকে জিহাদ করার বায়‘আত নেব। কারন হিজরত শেষ হয়ে গেছে।