সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। হাঃ-৬১৮

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি এবং রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে (পানি নিয়ে) গোসল করতাম। আমাদের দুজনের হাত ভিন্ন ভিন্ন ভাবে তাতে লাগত। এ গোসল ছিল অপবিত্রতা থেকে। (ই.ফা. ৬২২, ই.সে. ৬৩৮)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->স্বামী এবং স্ত্রীর একই পাত্র থেকে গোসল করা হাঃ-২৩৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে জানাবাতের গোসল করতাম।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->স্বামী এবং স্ত্রীর একই পাত্র থেকে গোসল করা হাঃ-২৩৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে গোসল করতাম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->ডানদিক থেকে চুল আঁচড়ানো হাঃ-৫২৪০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওযু করতে, জুতা পরতে এবং চুল আঁচড়াতে যথাসম্ভব ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন।