সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পুরুষের গোসলের জন্য পানির পরিমাণ হাঃ-২২৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন এক পানির পাত্রে গোসল করতেন যার নাম ফারাক (যাতে ষোল রত্‌ল পানি ধরত) আর আমি এবং তিনি একই পাত্রে গোসল করতাম।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->স্বামী এবং স্ত্রীর একই পাত্র থেকে গোসল করা হাঃ-২৩২

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং আমি একই পাত্র থেকে গোসল করতাম। আমরা অঞ্জলিপূর্ণ করে তা থেকে একই সময় পানি নিতাম।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধৌত করা হাঃ-২৭৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথা আঁচড়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধুয়ে দেয়া হাঃ-৩৮৯

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ঋতুমতি অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথায় চিরুণী করে দিতাম।