সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->এ ব্যাপারে কোন নির্দিষ্ট পরিমাণ না থাকার বর্ণনা হাঃ-২৩১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে গোসল করতাম আর সে পাত্র ছিল ফারাক (ষোল রাত্‌ল পরিমাপের একটি পাত্র)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->স্বামী এবং স্ত্রীর একই পাত্র থেকে গোসল করা হাঃ-২৩৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে গোসল করতাম।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি স্ত্রীর কোলে মাথা রেখে পুরুষের কুরআন তিলওয়াত করা হাঃ-৩৮১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মাথা আমাদের কারো কোলে স্থাপিত থাকত অথচ সে ছিল তখন ঋতুমতি। আর এ অবস্থায় তিনি কুরআন তিলাওয়াত করতেন।