সহিহ বুখারী অঃ->যুল্‌ম ও ক্বিসাস বাব->সম্পদ হিফাযাত করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয়। হাঃ-২৪৮০

আবদুল্লাহ্‌ ইবনু আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহীদ।


সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->যুলম করে কারো সম্পদ আত্মসাৎ করতে চাইলে তার রক্ত তার জন্য বৃথা যাবে, আর নিহত হলে জাহান্নামে যাবে আর যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষায় নিহত হয় সে শাহীদ হাঃ-২৫৮

‘উমার ইবনু ‘আবদুর রহমানের আযাদকৃত গোলাম সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

‘আবদুল্লাহ ইবনু ‘আমর ও ‘আম্বাসাহ্‌ ইবনু আবূ সুফ্‌ইয়ানের মধ্যে যখন কিছু সম্পদ নিয়ে ঝগড়া দেখা দেয়। আর তারা উভয়ে লড়াইয়ের জন্য উদ্যত হয়ে পড়ে। তখন খালিদ ইবনু ‘আস ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র-এর নিকট গেলেন এবং বুঝাতে চেষ্টা করলেন। তখন ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র বললেন, তুমি কি জান না? রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি তাঁর সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শাহীদ। মুহাম্মাদ ইবনু হাতিম ও আহমাদ ইবনু ‘উসমান আস্‌ নাওফালী (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) থেকে উল্লেখিত সানাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ২৬০; ই.সে. ২৬৯-২৭০)


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে মারা যায় হাঃ-৪০৮৭

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি তার মাল-সম্পদ রক্ষার্থে মারা যায়, সে শহীদ।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে মারা যায় হাঃ-৪০৮৯

আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি নিজের মাল রক্ষার্থে মারা যায়, সে শহীদ।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে মারা যায় হাঃ-৪০৯০

সাঈদ ইবন যায়দ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ যে ব্যক্তি তার মাল রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে মারা যায় হাঃ-৪০৯২

বুরায়দা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি তার মাল রক্ষার্থে মারা যায়, সে শহীদ।


সুনানে আবু দাউদ অঃ->সুন্নাহ বাব->চোরের মোকাবিলা করা হাঃ-৪৭৭২

সাঈদ ইবনু যায়িদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হলে সে শহীদ। একইভাবে কেউ তার পরিবার-পরিজন ও জীবন অথবা ধর্ম রক্ষা করতে গিয়ে নিহত হলে সেও শহীদ।


জামে' আত-তিরমিজি অঃ->দিয়াত বা রক্তপণ বাব->নিজস্ব সম্পদ হিফাযাত করতে গিয়ে নিহত ব্যক্তি শহীদ হাঃ-১৪১৯

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক নিজস্ব সম্পদ রক্ষার্থে মৃত্যুবরণ করে সে শহীদ। সহীহ্‌ আল-আহকাম- (৪১), ইরওয়া (১৫২৮), নাসা-ঈ


জামে' আত-তিরমিজি অঃ->দিয়াত বা রক্তপণ বাব->নিজস্ব সম্পদ হিফাযাত করতে গিয়ে নিহত ব্যক্তি শহীদ হাঃ-১৪২১

সাঈদ ইবনু যাইদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে লোক নিজের ধনমাল রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদ। যে লোক নিজের দীনকে হিফাযাত করতে গিয়ে মারা যায় সে শহীদ। যে লোক নিজের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদ। যে লোক তার পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে মারা যায় সেও শহীদ। সহীহ্‌, আল-আহকাম (৪২)


সুনানে ইবনে মাজাহ অঃ->হদ্দ (দণ্ড) বাব->যে ব্যাক্তি নিজের ধন-সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ হাঃ-২৫৮০

সাঈদ বিন আমর বিন নুফায়ল (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যাক্তি নিজের ধন-সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। [২৫৮০]