সুনানে আবু দাউদ অঃ->অপরাধ ও তার শাস্তি বাব->মুরতাদ সম্পর্কে বিধান হাঃ-৪৩৬০

জাবীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ ক্রীতদাস পলায়ন করে যদি মুশরিক হয়ে যায়, তবে তাকে হত্যা করা বৈধ। [৪৩৫৯] দুর্বল, আর সহীহ হলো এ শব্দেঃ (আরবী) নাসায়ী।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->আবূ ইসহাক (রাঃ) –এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ হাঃ-৪০৫৩

জারীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে। তিনি বলেন, যে গোলাম মুশরিকদের দেশে পালিয়ে যায়, তার রক্ত হালাল হয়ে যায়।