নাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ
ইবনু ‘উমার (রাঃ) তাঁর জমি ইজারা দিতেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে এবং আবূ বাক্র, ‘উমার, ‘উসমান ও মু’আবিয়াহ্ (রাঃ)-এর খিলাফাত কালের প্রথম যুগ পর্যন্ত। এরপর মু’আবিয়াহ্ (রাঃ)-এর খিলাফাতের শেষ দিকে তাঁর কাছে এ সংবাদ গেল যে, রাফি’ ইবনু খাদীজ (রাঃ) এ বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিষেধমূলক হাদীস বর্ণনা করেছেন। ইবনু ‘উমার (রাঃ) তাঁর নিকট উপস্থিত হলেন। আমিও তাঁর সাথে ছিলাম। এরপর তিনি তাঁর কাছে এ ব্যাপারে জানতে চাইলেন। তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি ইজারা দিতে নিষেধ করতেন। এরপরি ইবনু ‘উমার (রাঃ) তা বাদ দেন। এরপর হতে যখন তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হত, তিনি বলতেন-ইবনু খাদীজ (রাঃ) বলেছেন: রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ থেকে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৯৪, ই.সে. ৩৭৯৪)