সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া হাঃ-৩৮৪৩

হানযালাহ্ ইবনু কায়স (রহঃ)-এর সূত্রে থেকে বর্নিতঃ

তিনি রাফি’ ইবনু খাদীজের নিকট জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, তখন আমি বললাম : স্বর্ণ ও রৌপ্যের বিনিময়েও কি নিষেধ? তিনি বললেন, স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে হলে কোন সমস্যা নেই। (ই.ফা. ৩৮০৭, ই.সে. ৩৮০৬)