সহিহ বুখারী অঃ->হায়েজ বাব->হায়েযের সময় স্বামীর মাথা ধুয়ে দেয়া ও চুল আঁচড়ে দেয়া। হাঃ-২৯৫

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি হায়েয অবস্থায় আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথা আঁচড়ে দিতাম।


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->হারাম অবস্থায় স্বামীর মাথা আঁচড়ে দেয়া। হাঃ-৫৯২৫

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি হায়িয অবস্থায় রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথা আঁচড়ে দিয়েছি। [২৯৫] (আ.প্র. ৫৪৯৩, ই.ফা. ৫৩৮৮) হিশাম তার পিতার সূত্রে ‘আয়িশা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।


সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয হাঃ-৫৭৪

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার দিকে তাঁর মাথা এগিয়ে দিতেন। আমার হুজরায় থেকে ঋতুবতী অবস্থায় আমি তাঁর মাথা আঁচড়ে দিতাম। (ই.ফা. ৫৭৮, ই.সে. ৫৯৪)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধৌত করা হাঃ-২৭৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথা আঁচড়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->খাদ্য গ্রহণ করেনি এমন শিশুর পেশাব প্রসঙ্গে হাঃ-৩০৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর নিকট একটি শিশু আনা হল। সে তাঁর কোলে পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন।


সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->স্বামী-স্ত্রীর একই পাত্র থেকে গোসল করা প্রসঙ্গ হাঃ-৪১১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং আমি একই পাত্র থেকে গোসল করতাম। আমরা উভয়ে তা থেকে একত্রে পানি নিতাম।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাফন হাঃ-১৮৯৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সাহূল নামক স্থানের তিনটি সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছিল; তাতে কুর্তা এবং পাগড়ি ছিল না।