সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->মসজিদে ঋতুমতির চাটাই বিছানো হাঃ-২৭৩

মান্‌বুয (রহঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। মায়মূনা (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজ মাথা আমাদের কারো কোলে রেখে কুরআন তিলাওয়াত করতেন অথচ (যার ক্রোড়ে মাথা রাখতেন) তিনি তখন ঋতুমতি। আর আমাদের কেউ ঋতুবতী অবস্থায় মসজিদে চাটাই বিছিয়ে দিতেন। [২]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করা হাঃ-২৭৪

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের ঋতুমতি কারো কোলে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথা রেখে কুরআন তিলাওয়াত করতেন।